January 13, 2026, 4:37 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

আমিরের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কী বললেন ফাতিমা?

আমিরের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কী বললেন ফাতিমা?

mostbet mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ ও বিজয় কৃষ্ণার ‘থাগস অব হিন্দুস্থান’ সিনেমায় বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। প্রায় এক বছর ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড পাড়ায়। তবে এনিয়ে এতদিন আমির-ফাতিমার কাউকে সরাসরি কথা বলেননি। সম্প্রতি একটি সক্ষাৎকারে গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী।

ফাতিমা বলেন, বিষয়টি খুব অদ্ভুত। একদিন আমার মা টিভি দেখছিলেন তখন তিনি আমাকে দেখালেন, ‘তোমার ছবি এসেছে’ এবং আমি খবরটি বোঝার জন্য শিরোনামটি পড়লাম ও অবাক হলাম।

তিনি জানান, কোন ব্যাপারে, মানুষ কী কথা বলছে; তা এখন তিনি কাউকে ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করেন না। ‘কেউ যদি আপনাকে কিছু নিয়ে অভিযোগ করে, তাহলে প্রথমে আপনাকে বেরিয়ে এসে তাকে জিজ্ঞেস করতে হবে, ‘আপনি কেন এমনটি মনে করছেন?’ তবে আপনি যদি আগ্রাসী ব্যক্তি হন, তাহলে আপনি তাকে আক্রমণ করবেন। আপনি যদি বিনয়ী ব্যক্তি হন, তখন আপনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন,’ যোগ করেন ফাতিমা। আমির খানের স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ফাতিমা সানা শেখের বন্ধুত্ব রয়েছে। বিভিন্ন উৎসবে তাদেরকে একসঙ্গে দেখা যায়। নতুন বছর অনুরাগ বসুর নতুন সিনেমায় রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ফাতিমাকে।

Share Button

     এ জাতীয় আরো খবর