March 14, 2026, 11:24 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

চীনে বাসচাপায় আটজন নিহতের ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার

চীনে বাসচাপায় আটজন নিহতের ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

চীনের ছিনতাই করা একটি বাসচাপায় আটজন নিহতের ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এক সরকারি কর্মকর্তার সঙ্গে বিরোধ ছিল বেকারত্বে ভোগা ৪৮ বছরের ওই ব্যক্তির। তার পারিবারিক নাম কিউ। গত মঙ্গলবার বিকালে একটি পাবলিক বাসে ছুরি হাতে উঠে পড়ে ওই সন্দেহভাজন। তখন বাসটি সাংহাইয়ের দক্ষিণে ফুজিয়ান শহরে ছিল। বেইজিং নিউজের ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, প্রায় ছয়জন পুলিশ কর্মকর্তা মাঝ রাস্তায় হামলাকারীকে থামানোর চেষ্টা করছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, সেদিন নেইবরহুড কমিটির একজন কর্মকর্তার সঙ্গে বিরোধে জড়ায় হামলাকারী। ওই কর্মকর্তার সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সিনহুয়া’র খবরে বলা হয়, সন্দেহভাজনের বাড়িতে নেইবরহুড কমিটির ওই কর্মকর্তার সফরের সময় একটি ছুরি নিয়ে লোকজনের ওপর হামলা চালায় ৪৮ বছরের ওই ব্যক্তি। একপর্যায়ে একটি বাস ছিনতাই করে পথচারীদের ওপর এটি চালিয়ে দেয় সে। এ সময় আটজন নিহত এবং ২২ জন আহত হন।

Share Button

     এ জাতীয় আরো খবর