March 30, 2026, 10:52 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

‘গেইলকে শুধু স্ট্রাইক দেব আর দেখব ছক্কা মারতে’

‘গেইলকে শুধু স্ট্রাইক দেব আর দেখব ছক্কা মারতে’

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ব্যাট হাতে দুজনের একজনকে দেখলেও বোলারদের শিরদাঁড়ায় বয়ে যায় শীতল ¯্রােত। সেই দুজন যদি ব্যাট করেন একসঙ্গেই! বিপিএলে প্রতিপক্ষ বোলারদের মাঝে সেই আতঙ্কই ছড়িয়ে দিতে যাচ্ছে রংপুর রাইডার্স। পরের ম্যাচ থেকেই রংপুরের ইনিংস শুরু করবেন বোলারদের দুই যম, বিস্ফোরক ব্যাটিংয়ের প্রতিশব্দ দুই ব্যাটসম্যান ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম।

বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে গেইল ছিলেন বিশ্রামে। ম্যাককালাম চলে এসেছেন গত মঙ্গলবার। দুদিন অনুশীলনও করেছেন দলের সঙ্গে। বৃহস্পতিবার অনুশীলন শেষে নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক মুখোমুখি হলেন সংবাদ মাধ্যমের। গেইলের সঙ্গে তার উদ্বোধনী জুটি দেখার অপেক্ষায় অনেকে। ম্যাককালামের নিজেরও তর সইছে না।

এর আগে ২০০৯ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৬টি ম্যাচে একসঙ্গে ওপেন করেছিলেন দুজন। সেবার খুব বেশি ঝড় তুলতে পারেনি এই জুটি। আরেকবার জুটি বাঁধতে পেরে ম্যাককালাম রোমাঞ্চিত। যদিও মূল দায়িত্ব দিয়ে রাখলেন টি-টোয়েন্টি ব্যাটিংয়ের অবিসংবাদিত স¤্রাট গেইলের ওপরই।

“মাঠের বাইরে আমাদের জমে দারুণ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে একসঙ্গে খেলেছি দুজন, এখান থেকে কলকাতা খুব দূরে নয়। আবার ওর সঙ্গে জুটি বাধার সুযোগ দারুণ ব্যাপার।”

“টি-টোয়েন্টিতে ক্রিস বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন। ওর সঙ্গে ব্যাটিং উদ্বোধন করা হবে দারুণ কিছু। আমি ওকে শুধু স্ট্রাইক দেব আর দেখব ছক্কা মারতে!”

গেইল এর আগেও খেলেছেন বিপিএলে। তার ব্যাট থেকে এসেছে বিস্ফোরক সব ইনিংস। তবে ম্যাককালামের বিপিএল অভিজ্ঞতা এটিই প্রথম। আসর রাঙাতে চান তিনি প্রথম সুযোগেই।

“খুব ভালো লাগছে। বিপিএল তো অনেক দিন ধরেই চলছে। আমার প্রথমবার। আন্তর্জাতিক ক্রিকেটারদের অনেকের কাছ থেকেই অনেক ভালো ভালো কথা শুনেছি বিপিএল নিয়ে। রংপুর রাইডার্সের হয়ে নিজের সেরাটা দিতে আমি মুখিয়ে আছি।” শনিবার রংপুরের প্রতিপক্ষ দারুণ ফর্মে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Share Button

     এ জাতীয় আরো খবর