March 17, 2026, 3:06 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ জেলায় ভিডিও কনফারেন্স করবেন

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ ২৬ ডিসেম্বর ২০১৮ ইং

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

তারিখ  বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি জেলায় নির্বাচনী প্রচারে যোগ দেবেন।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাসভবন সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় অনুষ্ঠেয় তিনটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।এর আগে ২০ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী, জয়পুরহাট, নড়াইল ও গাইবান্ধায় নির্বাচনী জনসভায় যোগ দেন। ১৯ ডিসেম্বর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুরে নির্বাচনী জনসভায় যোগ দেন।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১২ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোপালগঞ্জ থেকে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন।নির্বাচনী সফরে দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী ২২ ডিসেম্বর সিলেট সফর করেন এবং সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এক বিশাল জনসভায় বক্তব্য দেন। সেখানে তিনি হজরত শাহজালাল (রহ.), হজরত শাহ পরাণ (রহ.) ও হজরত গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করেন।নির্বাচনী সফরের তৃতীয় পর্বে আওয়ামী লীগপ্রধান ২৩ ডিসেম্বর রংপুর ও দিনাজপুর সফর করেন এবং উত্তরাঞ্চলীয় এ দুই জেলায় বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী ২১ ডিসেম্বর রাজধানীর গুলশানে এবং ২৪ ডিসেম্বর কামরাঙ্গীরচর দুটি নির্বাচনী জনসভায়ও বক্তব্য দেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর