March 11, 2026, 1:25 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

হার বুঝতে পেরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : আ.লীগ

হার বুঝতে পেরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : আ.লীগ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পরাজয় নিশ্চিত জেনে বিএনপি-জামায়াত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইর নীলনকশায় প্রাণহানি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আবদুর রহমান। আবদুর রহমান বলেন, বিএনপি-জামায়াত অশুভ জোট সব সময় আমাদের আত্মমর্যাদার অনন্য স্মারক বা সেনাবাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত থেকেছে। এখনো বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের নেতারা আমাদের সেনাবাহিনী নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তি সৃষ্টি করছে। আবদুর রহমান আরো বলেন, একটা ষড়যন্ত্র চলছে। যে ষড়যন্ত্রের পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই কাজ করে যাচ্ছে। তারা নীলনকশা তৈরি করছে, যাতে করে এই নির্বাচনে প্রাণহানি ঘটে, সহিংসতা হয় এবং এ নির্বাচন যাতে ভ-ুল হয়। পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি নেতারা ফোনে দলের কর্মীদের সহিংসতার নির্দেশনা দিচ্ছেন, ফোনালাপ এরইমধ্যে প্রকাশ হয়েছে বলেও উল্লেখ করেন আবদুর রহমান। তাদের এই চক্রান্তকে নস্যাৎ করেই জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করবে বলেও বিশ্বাস তাঁর। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি-জামায়াত সেনাবাহিনীকে নিয়ে গুজব ছড়াচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন আবদুর রহমান।

Share Button

     এ জাতীয় আরো খবর