February 11, 2026, 7:05 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

অসাম্প্রদায়িক দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অসাম্প্রদায়িক দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নির্বাচনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ভোটাধিকার প্রয়োগ করে দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতি আরো এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, আমি জাতির পিতার স্বপ্নপূরণসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, যিশুখ্রিস্ট ছিলেন মানবজাতির মুক্তির দূত। জাগতিক সুখের পরিবর্তে ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে তিনি পরমার্থিক সুখ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান সময়েও তাঁর সেই শিক্ষা ও আদর্শ খুবই প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, আমাদের উন্নয়ন ও অগ্রগতির পেছনে অসাম্প্রদায়িক সাম্প্রতিক ইতিবাচক অবদান অনস্বীকার্য। আর চার দিন পর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি আশা করব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতিকে আরো এগিয়ে নেবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর