March 14, 2026, 10:53 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

জীবনমান উন্নয়নে নৌকায় ভোট দিন: স্পিকার

জীবনমান উন্নয়নে নৌকায় ভোট দিন: স্পিকার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শেখ হাসিনা কথা দিয়ে তা পূরণ করেন। তাই মানুষের জীবনমান উন্নয়নে নৌকায় ভোট দিন। গতকাল মঙ্গলবার রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ও বর্তমান সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী পথসভায় একথা বলেন। এ সময় উন্নয়নমূলক কর্মকা-ের কথা উল্লেখ করে তিনি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ড. শিরীন শারমিন বলেন, নৌকার পক্ষে জোয়ার উঠেছে সমগ্র পীরগঞ্জে। এ সময় তিনি ঐক্যবদ্ধ থেকে উন্নয়নের পতাকা তলে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এক সময়ের অবহেলিত এই উপজেলাতে উন্নয়নমূলক প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। শিক্ষা, অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নসহ রাস্তাঘাট, ব্রিজ, কালঘার্ট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটানো হয়েছে। তিনি বলেন, আবার সরকার গঠন করতে পারলে বয়স্কভাতাসহ অন্য ভাতা বৃদ্ধি করা হবে। এসময় তিনি বলেন, নারী উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে জয়যুক্ত করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর