April 16, 2026, 1:01 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান সহ জেলা যুবদল নেতা গ্রেফতার

মোঃ ফাহাদ আহমদ হাইওয়ে শেরপুর (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর নতুন বস্তি এলাকা থেকে নির্বাচনী গণসংযোগের জেলা যুবদলের নেতা সহ একজন ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেফতার করেছে শেরপুর  ফাঁড়ী পুলিশ ৷জানা যায় ,২৪ শে ডিসেম্বর দুপুরে নির্বাচনী গণসংযোগের সময় শেরপুর নতুন বস্তি এলাকা থেকে শেরপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই সেলিম হোসাইন রকি ও এ এস আই শরিফ মিয়া  সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে জেলা যুবদলের সদস্য মোঃ মোফাদ আহমদ ও ওয়াহিদ কে গ্রেপ্তার করে ৷ একই দিন সন্ধ্যায় খলিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মৌলভীবাজার সদর বিএনপির সহঃসভাপতি রাজা মিয়াকে গ্রেফতার করা হয় ৷  আজ তাদেরকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে চালান করা হয় ৷এ ব্যাপারে যোগাযোগ করা হলে শেরপুর পুলিশ ফাঁড়ী ইনচার্জ এস আই সেলিম হোসাইন রকি ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৷
প্রাইভেট ডিটেকটিভ/২৫ ডিসেম্বর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর