April 16, 2026, 7:40 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পলাশবাড়িতে শিবির নেতা গ্রেফতার: অস্ত্র- জিহাদী বই উদ্ধার

আবু বক্কর সিদ্দিক সুন্দরগঞ্জ (গাইবন্ধা )প্রতিনিধিঃ
 গাইবান্ধার পলাশবাড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে ৫টি দেশীয় ধারালো অস্ত্র ও নিষিদ্ধ জিহাদী বইপত্রসহ শাফিরুল ইসলাম শাফি (২৬) নামে উপজেলা শিবিরের সভাপতিকে গ্রেফতার করেছে।থানা সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সঞ্জয় কুমার সাহা, তনয় কুমার, এসআই আজিজুর রহমান হাসিবুর রহমান, আব্দুল হামিদ, হাসানুর রহমান  সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদরের সুঁইগ্রামে নিজ বাড়ি থেকে শিবির নেতা শাফিকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি তল্লাশী করে মজুদকৃত ৫টি দেশীয় ধারালো অস্ত্র, নিষিদ্ধ জিহাদী বইপত্র উদ্ধার করা হয়। শিবির নেতা শাফি ঐ গ্রামের আব্দুল মান্নান মিস্ত্রীর পুত্র। শাফিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- হিফজুর আলম মুন্সী জানান, এ ব্যাপারে ৯ জনের নাম উল্লেখ পূর্বক সংশ্লিষ্ট আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এজাহার নামীয় ৯ আসামীসহ অজ্ঞাতনামা অন্যান্য আসামীদেরকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ ডিসেম্বর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর