March 14, 2026, 10:45 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

প্রাথমিক সমাপনী-ইবতেদায়ীতে ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

প্রাথমিক সমাপনী-ইবতেদায়ীতে ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ৯৬ হাজার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে; কেউ পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৩১২টি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। গতবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৭৪ হাজার ৫৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। আর কেউ পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠান ছিল ৪৪৫টি। এই হিসাবে এবার পঞ্চমের সমাপনীতে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২১ হাজার ৪৮৭টি। আর শতাভাগ শিক্ষার্থী ফেল করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৩৩টি। প্রাথমিক সমাপনীতে এবার ৯৭ দশমিক ৫৯ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৭ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে তিন লাখ ৬৮ হাজার ১৯৩ জন। আর ইবতেদায়ীতে ১২ হাজার ২৬৪ জন পূর্ণ জিপিএ পেয়েছে।

প্রাথমিকে জিপিএ-৫ পাসে শীর্ষে ঢাকা: প্রাথমিক সমাপনী পরীক্ষায় আট বিভাগের মধ্যে এবার ঢাকা বিভাগের শিক্ষার্থীরা পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে সেরা ফল দেখিয়েছে। পঞ্চম শ্রেণির এই সমাপনী পরীক্ষায় এবার সারা দেশে ৯৭ দশমিক ৫৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ঢাকা বিভাগে পাসের হার সবচেয়ে বেশি, ৯৮ দশমিক ২৫ শতাংশ। প্রাথমিক সমাপনীতে গতবার ঢাকা বিভাগের শিক্ষার্থীরা জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষ থাকলেও পাসের হারে এগিয়ে ছিল বরিশাল বিভাগের শিক্ষার্থীরা। প্রাথমিক সমাপনীতে ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে। ঢাকা বিভাগ থেকে সর্বোচ্চ এক লাখ ২২ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর