April 9, 2026, 1:38 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মুক্তিপণের দাবিতে নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু গাজীপুরে উদ্ধার

মুক্তিপণের দাবিতে নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু গাজীপুরে উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক                  

mostbet

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত এক শিশুকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে গাজীপুর সদর উপজেলার নবপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন। উদ্ধার ফারিয়া আক্তার (১) সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার দর্জি শাহ্ আলমের মেয়ে। এই ঘটনায় পুলিশ অপহরণকারী দেলোয়ার হোসেনকে (২৩) গ্রেফতার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত বুধবার বেলা ৩টার দিকে শাহ্ আলমের এক বছর মেয়েকে দোকান থেকে কর্মচারী দেলোয়ার অপহরণ করে নিয়ে যায়। পরে তার কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় আলম রাতে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে ফাঁদে ফেলে তাকে আটক করে এবং তার দেওয়া তথ্যে শিশুটিকে উদ্ধার করে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর