January 13, 2026, 3:58 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

বিএনপি নির্বাচনে নাকে খর দিয়ে এসেছে, যেন কোন অজুহাত পালিয়ে না যায়- স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

মোস্তাফিজুর রহামান ফিলিপস্ সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ

mostbet mostbet

১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি জামায়াত বলেছিল বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে আসবে না। এখন তারা নাকে খর দিয়ে এবারের নির্বাচনে এসেছে। তারা যেন কোন অজুহাত দ্বার করিয়ে মাঠ থেকে পালিয়ে না যায়। ৩০ ডিসেম্বর বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে লাল কার্ড দেখিয়ে তাদের বিতাড়িত করবে। নির্বাচনে বিএনপি জামায়াতের কবর রচনা হবে। বিশ্বকাপে মেসি-নেইমার গোল মিস করতে পারে কিন্তু আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনী ফাইনাল খেলায় শেখ হাসিনার বিজয়ের গোল মিস হবে না। সোমবার (২৪শে ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মহাজোট মনোনিত প্রার্থী এডভোকেট ফজলে রাব্বী মিয়ার নৌকা মার্কার সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ আসনের মহাজোট প্রার্থী ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সভাপতি ডা. শাহাদত হোসেন। সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, জাতীয় পার্টিও (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ, গণ আজাদী লীগের সভাপতি এডভোকেট এসকে সিকদার, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, কচুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুল, সাঘাটা উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হিরু, সাধারন সম্পাদক নাসিরুল আলম স্বপন, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান নিটল, শহিদুল ইসলাম বিপ্লব, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর