March 11, 2026, 1:43 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

আওয়ামীলীগ ফের ক্ষমতায় আসলে আট মাসের মধ্যে চন্দ্রগন্জে শতভাগ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে – কাদের

মো: রাকিব হোসেন  চন্দ্রগঞ্জ (লক্ষীপুর ) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশে নৌকার গণজোয়ার তৈরি হয়েছে। সত্তর সালেও জনতার এতো ঢল দেখিনি। জনতার এমন ঢলই বলে দেয় নৌকার বিজয় নিশ্চিত। গত রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের চন্দ্রগঞ্জ বাজারে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টে নেতা নেই, মাথা নেই। নেতা ছাড়া নির্বাচন করছে। তারা জগাখিচুড়িতে পরিণত হয়েছে। তারা বলে নিরপেক্ষতা নেই। নিরপেক্ষতার সহজ সরল সংজ্ঞা তারা মানে না। আইন মানে না, নির্বাচন কমিশন মানে না। প্রচারে অংশ নিচ্ছে না, কেবল নালিশ করছে। তলে তলে তারা কি ষড়যন্ত্র করছে তা নিয়ে আমরা শঙ্কিত। তিনি বলেন, বিএনপি দিয়েছে খুন, আগুন সন্ত্রাস। ক্ষমতায় এলে তারা আবারও দুর্নীতি দেবে। কেউ শান্তিতে থাকতে পারবে না। শপথ নিন বিজয়ের এ মাসে স্বাধীনতার শত্রুকে ভোটের মাধ্যমে চূড়ান্তভাবে বিদায় দেবো। সড়ক ও সেতুমন্ত্রী আরও বলেন, নেত্রী (শেখ হাসিনা) বলেছেন গ্রামকে শহর বানাবেন, এরইমধ্যে অর্ধেক গ্রাম শহর হয়ে গেছে। নৌকায় ভোট দিলে আগামী ৮ মাসের মধ্যে ১০০ ভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হবে। লক্ষ্মীপুরের ঘরে ঘরে গ্যাস যাবে। প্রত্যেক পরিবারের একজন করে চাকরি দেওয়া হবে। চন্দ্রগঞ্জ থানাকে উপজেলা করা হবে।এতে আরো বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী বিমানমন্ত্রী একেএম শাহাজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন,১০ নং চন্দ্রগন্জ ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, সাবেক চেয়ারম্যান সাবির আহমেদ, চন্দ্রগন্জ থানা ছাত্রলীগ আহবায়ক কাজী মামুনুর রশীদ বাবলু ও আরও অনেক নেতাকর্মী।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর