April 17, 2026, 12:33 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

হারার আগেই হেরে গেছে বিএনপি: কাদের

হারার আগেই হেরে গেছে বিএনপি: কাদের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে বিএনপি এখন এলোমেলো, তারা হারার আগেই হেরে গেছে। আর আওয়ামী লীগ জেতার আগেই জিতে যায়। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ, জেতার আগে জিতবেন না। আওয়ামী লীগের একমাত্র দোষ তারা জেতার আগে জিতে যায়। মনে রাখবেন, এ বিজয়ের মাসে স্বাধীনতাবিরোধী অপশক্তির চূড়ান্ত পরাজয় হবে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সেনবাগ বাজারের পাইলট হাইস্কুল মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মানে সন্ত্রাস, দুর্নীতি, খুন। বিএনপির এ রাজনীতি সাধারণ মানুষ প্রত্যাখান করেছে। কারণ মানুষ বুঝে গেছে, বিএনপি ক্ষমতায় এলে আবার হাওয়া ভবন হবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। তারা ক্ষমতা এলে রক্তগঙ্গা হবে। বাংলাদেশে লাশের পাহাড় সৃষ্টি করবে। শেখ হাসিনা বাংলাদেশকে আলোর পথে নিয়ে এসেছেন। এ আলোর পথকে আরো উন্নত করতে হবে। আমাদের বিশ্বাস, আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের প্রতিপক্ষ না হয় তাহলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না, যোগ করেন মন্ত্রী।  এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- নোয়াখালী-২ (সেনবাগ -সোনাইমুড়ি আংশিক) আসনের আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম এমপি, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মানিক ভূঁইয়া, লায়ন জাহাঙ্গীর আলম মানিকসহ অনেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর