April 16, 2026, 1:58 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বড়দিনের উৎসবে দুরন্ততে ৩ সিনেমা

বড়দিনের উৎসবে দুরন্ততে ৩ সিনেমা

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

বড়দিন উপলক্ষে দুরন্ত টিভির পর্দায় চার দিনব্যাপী থাকছে মজার তিনটি সিনেমা। এরমধ্যে রয়েছে ‘লুক হু’স টকিং নাও’, ‘এ ক্রিসমাস ক্যারোল’ ও ‘ফ্রোজেন ইন টাইম অ্যান্ড দ্য নটি লিস্ট’।

লুক হু’স টকিং নাও

মিকি ও জুলি দুই ভাই-বোন। ছোটবেলা থেকে দুইজন একদম বড়দের মতো কথা বলতে পারতো। এ কারণে পরিবারে উত্তেজনার কমতি ছিল না। সেখানে যুক্ত হয় দুই নতুন সদস্য রক্স ও ড্যাফনি। ওদের নিয়ে ঘটতে থাকে মজার সব কা-!

বড়দিন উপলক্ষে এই সিনেমাটি বাংলায় ভাষান্তরিত করে দুরন্ত টিভি প্রচার করবে ২৪ ডিসেম্বর রাত ১০টায় এবং ২৫ ডিসেম্বর বিকাল ৩টায়।

এ ক্রিসমাস ক্যারোল

লন্ডন শহর ক্রিসমাস উদযাপনের অপেক্ষায় আছে। প্রতি বছর এই উৎসবের সময় জর্জ সি স্কট বড়দিনের ভূতের সাথে দেখা করতো। সে এই ভূতের সাথে এখনও দেখা করে এবং ভবিষ্যতেও করবে। এই সিনেমাতে দেখানো হবে কৃপণ বুড়ো এবেনজার-এর ভালো মানুষ হয়ে যাওয়ার রোমাঞ্চকর কাহিনি।

‘এ ক্রিসমাস ক্যারোল’, বাংলায় ভাষান্তরিত করে দুরন্ত টিভিতে দেখানো হবে ২৫ ডিসেম্বর রাত ১০টায় এবং ২৬ ডিসেম্বর বিকাল ৩টায়।

ফ্রোজেন ইন টাইম অ্যান্ড দ্য নটি লিস্ট

বিজ্ঞানী দাদুর সাথে ছুটি কাটাতে আসে প্যাটি আর এরিক। ভুলক্রমে দাদুর একটি ঘড়ি ভেঙে ফেলায় অদ্ভুত বিপদে পড়ে তারা। সময় থমকে গেছে, এখন প্রতিদিনই ক্রিসমাস! ওরা কি পারবে সময় ঠিক করতে?

অন্যদিকে স্নোফ্লেক আর তার ভাই উইন্টার দুষ্টুমি করতে করতে আসল ক্রিসমাস ট্রি নষ্ট করে ফেলে। এরপর সানটা তাদেরকে অনেক কাজের ভার দেয়। সানটার ‘দুষ্টু তালিকা’ থেকে বের হওয়ার জন্য তারা স্পার্কল-এর সাহায্য নেয়। শেষপর্যন্ত ওরা কি পারবে সানটাকে খুশি করতে? এসব প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে দুরন্ত টিভি’র সিনেমা ‘ফ্রোজেন ইন টাইম অ্যান্ড দ্য নটি লিস্ট’। এটি সম্প্রচার করা হবে ২৬ ডিসেম্বর রাত ১০টায় এবং ২৭ ডিসেম্বর বিকাল ৩টায়।

Share Button

     এ জাতীয় আরো খবর