April 9, 2026, 10:17 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পাকিস্তান আইপিএলে ক্রিকেটার পাঠাতে চায়

পাকিস্তান আইপিএলে ক্রিকেটার পাঠাতে চায়

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ওয়াসিম খান। শনিবার (২২ ডিসেম্বর) নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। দায়িত্বের প্রথম দিনেই ওয়াসিম জানিয়ে দিলেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। যার প্রথম দিকেই আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্ক উন্নয়ন। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) পাকিস্তানি ক্রিকেটার পাঠাতে আগ্রহ প্রকাশ করেন ওয়াসিম।

ক্রিকেটের উন্নয়নের স্বার্থেই দুই বোর্ডের সম্পর্ক ভালো হওয়া উচিত বলে মনে করেন ওয়াসিম। বলেন, ‘আমি বিসিসিআইয়ের সঙ্গে বসতে চাই এবং তাদের সঙ্গে সম্পর্কের উন্নয়নে কথা বলতে চাই। ক্রিকেটের স্বার্থে সব বাধা পার হতে চাই। সব পরিবর্তন মেনে নেবো। আমি চাই আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে এবং এটাই প্রথম বড় পদক্ষেপ হবে।’

২০০৮ সালের আইপিলে সব শেষ অংশ নেয় পাকিস্তানের ক্রিকেটাররা। এরপর ২০০৯ সালে পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলা হওয়ার পর থেকে পাকিস্তানি ক্রিকেটারদের আর আইপিএলে সুযোগ দেয়নি বিসিসিআই।

Share Button

     এ জাতীয় আরো খবর