April 17, 2026, 11:31 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

গাঁজাসহ আটক শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিপিইও’কে উপজেলা শিক্ষা অফিসের চিঠি

নাটোর প্রতিনিধিঃ

mostbet

নটোরের বাগাতিপাড়ায় নিজের বাড়িতে খাটের নিচে ও টয়লেটে বস্তা ভর্তি গাঁজা রাখার দায়ে আটক চন্দ্রখইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই সহকারী শিক্ষিকা মুন্নী পারভীন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ডিপিইও) বরাবর চিঠি পাঠিয়েছে উপজেলা শিক্ষা বিভাগ। বুধবার বিকেলে পুলিশি প্রতিবেদন পাওয়ার পর ওই দিনই উপজেলা শিক্ষা অফিসার ফাইজুল ইসলাম এ চিঠি পাঠান উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম জানান, মাদক রাখার দায়ে শিক্ষিকা মুন্নী পারভীনকে সোমবার রাতে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ আটক করে। এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে ঘটনার বিবরন জানতে চেয়ে মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিস থেকে বাগাতিপাড়া থানাকে চিঠি দেওয়া হয়। থানা থেকে পরদিন বুধবার এর উত্তর দিয়ে চিঠি দেয়া হয়। ওই চিঠিতে শিক্ষিকা মুন্নী পারভীনের বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে (শিক্ষিকা) আটকের বিষয়ে জানানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে দায়ের করা মাদক মামলার কপিও সংযুক্ত করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষিকার নিয়োগকারী কর্মকর্তা হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চিঠি পাঠানো হয়েছে।এদিকে এ বিষয়ে নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, পুলিশি প্রতিবেদন পেলে আটকের সময় থেকেই সহকারী শিক্ষিকা মুন্নী পারভীনকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।উল্লেখ্য, সোমবার রাতে উপজেলার দয়ারামপুরের হাটগোবিন্দপুর গ্রামের শিক্ষিকা মুন্নী পারভীনের বাড়ি থেকে বস্তা ভর্তি সাড়ে আট কেজি গাঁজাসহ তার স্বামী আমির হোসেন ও মা নাসিমা বেগমসহ তাকে আটক করে পুলিশ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৩ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর