February 11, 2026, 7:20 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

জগন্নাথপুরে বিলে বিষ ঢেলে মাছ নিধন নিয়ে তোলপাড়

জগন্নাথপুর  (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষ দিয়ে বিলের মাছ নিধনের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে হামহামিয়া (কুড়) নামক বিলে।জানাগেছে, ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিলের ইজারাদার উপেন্দ্র দাসের লোকজন বিলে বিষ ঢেলে দেয়। কিছুক্ষণ পরে বিলের সকল ছোট-বড় মাছ মরে ভেসে উঠে। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা ভেসে উঠা প্রায় এক গাড়ি মাছ আটক করেন।সরজমিনে স্থানীয় ইউপি সদস্য রনধীর কান্তি দাস রান্টু, আকিক মিয়া, ময়না মিয়া, ছালিক মিয়া সহ স্থানীয়রা বলেন, এসব বিষাক্ত মাছ মানুষ খেলে রোগাক্রান্ত হতে পারেন। এছাড়া এভাবে বিষ দিয়ে বিলের তলদেশের মাছ নিধন করা সরকারিভাবে নিষিদ্ধ। এরপরও গায়ের জোরে তারা বিষ দিয়ে মাছ নিধন করেছে। এ ব্যাপারে জানতে চাইলে ইজারাদার উপেন্দ্র দাসের ভাই পরিমল দাস বিষ দিয়ে মাছ নিধনের সত্যতা স্বীকার করে বলেন, আমরা প্রতি বছর এভাবেই মাছ ধরে থাকি।
জানতে চাইলে ঘটনাস্থলে গিয়ে মাছ আটককারী জগন্নাথপুর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আটককৃত বিষাক্ত মাছগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুটকির জন্য অন্যত্র বিক্রি করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৩ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর