April 9, 2026, 7:29 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নাটোরে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষ; স্বামী-স্ত্রীসহ নিহত ৩

নাটোরে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষ; স্বামী-স্ত্রীসহ নিহত ৩

mostbet
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকায় ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সদর উপজেলার ভুবনপাড়ার কালুর ছেলে শরিফুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রেশমা বেগমের (২০) নাম পরিচয় জানা গেছে।
আহতদের মধ্যে সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামের মকবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৮) ও সদর উপজেলার বাকসোরঘাট গ্রামের বিবদা ধর সরকারের ছেলে চঞ্চলকে (২০) নাটোর সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। আর নাটোর শহরের বড়গাছা এলাকার অলকের ছেলে অনিককে (২৫) পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আহত অপরজনের নাম জানা যায়নি।
নাটোর ফায়ার স্টেশন কর্মকতা মো. মহিউদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ডালসড়ক এলাকায় ব্রিজের ওপর ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টর ও ইজিবাইকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এসময় আহত হন আরো চারজন। নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
Share Button

     এ জাতীয় আরো খবর