April 13, 2026, 6:49 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

অধিনায়ক স্মিথ সাদারল্যান্ডকে শিরোপা এনে দিলেন

অধিনায়ক স্মিথ সাদারল্যান্ডকে শিরোপা এনে দিলেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বল টেম্পারিংয়ের দায়ে নিষেধাজ্ঞা শেষ হতে বেশি দেরি নেই সাবেক অজি অধিনায়ক স্টিভেন স্মিথের। তাই বলে নেতৃত্ব দেওয়ার সুযোগ থেকে তাকে বঞ্চিত রাখা যায়নি। আন্তর্জাতিক অঙ্গনে দলকে নেতৃত্ব দিতে না পারলেও ক্লাব ক্রিকেটে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন সাদারল্যান্ডকে। নিউসাউথ ওয়েলস প্রিমিয়ার টি-টোয়েন্টির শিরোপা জিতেছে তার দল।

নিষেধাজ্ঞা না কমায় পার্থে দলের হয়ে খেলতে না পারেননি। তবে নিজের অভিজ্ঞতা থেকে সাহায্য করেছেন অনুশীলনে। অভিজ্ঞ এই ক্রিকেটার যে ফেলনা নন তার প্রমাণ দলের হয়ে দিয়েছের ক্লাব ক্রিকেটে ঝড়ো ইনিংস খেলে। সেমিফাইনালে ৪২ আর ফাইনালে ১৯ রান করেন সাদারল্যান্ড অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকায় টেম্পারিং কেলেঙ্কারির পর এবারই প্রথম কোনও দলকে নেতৃত্ব দিলেন স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে তার নিষেধাজ্ঞা বহাল থাকলেও তা কার্যকর নয় অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে। এমন সুযোগ পেয়ে নিজের নেতৃত্বের ধারটা শাণ দিয়ে রেখেছেন। ১২ মাসের নিষেধাজ্ঞায় নেতৃত্বতো হারিয়েছেনই, সেই সঙ্গে হয়েছেন নিষিদ্ধ। কে জানে পুনরায় ফিরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পারবেন- এমন আশাতেই হয়তো বার্তা দিয়ে রাখলেন!

Share Button

     এ জাতীয় আরো খবর