April 9, 2026, 11:38 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারে জামায়াত নেতার বাড়ি থেকে ১১ রোহিঙ্গা আটক

কক্সবাজারে জামায়াত নেতার বাড়ি থেকে ১১ রোহিঙ্গা আটক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক               

 

কক্সবাজার সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ও রামুতে বৌদ্ধ মন্দিরে হামলার আসামি শহীদুল আলম বাহাদুরের বাড়ি থেকে শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ এ কথা জানান। তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে শহীদুল আলম বাহাদুর ওরফে ভিপি বাহাদুর বার্মিজ মার্কেট রোড়ের ভাড়া বাড়িতে অভিযানে যায় পুলিশ। এ সময় ছয় শিশুসহ ১১ রোহিঙ্গা এবং বাড়িটির কেয়ারটেকারকে আটক করা হয়। জব্দ করা হয়েছে ওই বাড়ির এসি, টিভি ও ফ্রিজসহ অত্যাধুনিক আসবাবপত্র। অভিযানকালে শহীদুল আলমকে সেখানে পাওয়া যায়নি বলে জানান ম্যাজিস্ট্রেট খালেদ। কক্সবাজার সদর থানার ওসি রঞ্জিত কুমার বড়ুয়া বলেন, শহীদুল আলম বাহাদুর বাহাদুর কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা ঘটনায় অভিযোগপত্রের আসামি তিনি। এ মামলায় এক গ্রেফতার হলেও পরে জামিনে মুক্ত হন বাহাদুর। এছাড়াও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি রঞ্জিত।

Share Button

     এ জাতীয় আরো খবর