January 19, 2026, 1:49 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

পাবনায় ছাত্রী ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

পাবনায় ছাত্রী ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক                

 

বেড়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবারের এই ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হলে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানমের উপস্থিতিতে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে। গতকাল বুধবার তাঁকে জেল-হাজতে পাঠানো হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর উপজেলার ঘোপসেলন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের স্টোররুমে ডেকে নেন। ওই সময় প্রবল বৃষ্টির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেশ কম ছিল। সেখানে ডেকে নিয়ে তিনি ছাত্রীটিকে ধর্ষণ করেন। তার পরেও বেশ কয়েকদিন তিনি ছাত্রীটিকে একই স্থানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি শিক্ষক, শিক্ষার্থীদের নজরে এলে তাঁদের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। এলাকাবাসী গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে আমিনপুর থানার ওসি সুকুমার মোহন্তের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনরোষ থেকে ওই শিক্ষককে রক্ষা করেন। পরে দুপুর ১২টার দিকে সেখানে ইউএনও গিয়ে উপস্থিত হন। সেখানে তিনি ঘটনার শিকার ছাত্রী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান। পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। পরে ছাত্রীর বাবা থানায় এ ব্যাপারে ধর্ষণ মামলা দায়ের করলে প্রধান শিক্ষককে গ্রেফতার দেখানো হয়। ইউএনও ফারজানা খানম বলেন, ঘটনাটি দুঃখজনক। ওই ছাত্রীসহ সবার সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলি। আমিনপুর থানার ওসি সুকুমার মোহন্ত বলেন, ধর্ষণের মামলায় অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর