April 13, 2026, 2:31 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় জড়িত সন্দেহে যুবক গ্রেফতার

মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় জড়িত সন্দেহে যুবক গ্রেফতার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক                

 

রাজধানীর বাড্ডায় মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম আহমেদ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. আসিফের (২১) বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গতকাল বুধবার ভোরে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান গুলশান বিভাগের পুলিশের উপকমিশনার মো. মোস্তাক আহমেদ। গত ৬ নভেম্বর বাড্ডার পোস্ট অফিস গলিতে দুর্বৃত্তের ছুরিতে গুরুতর আহত হন নাসিম আহমেদ। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা মোস্তাক বলেন, আসিফ ওই ঘটনায় করা মামলায় এক নম্বর আসামি। তার হেফাজত থেকে রক্ত মাখা একটি চাকু উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেটের খেলা নিয়ে বাজি ধরায় বাধা দেওয়ায় নাসিম হত্যা করা হয় বলে অভিযোগ করেছিল তার পরিবার। তবে আসিফকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, নাসিম ঘটনার আগের দিন ৫ নভেম্বর আসিফকে অন্য বিষয় নিয়ে চড় মেরেছিল। তাই পরদিন নাসিমকে ছুরি মেরে পালিয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছে গ্রেফতার আসিফ।

Share Button

     এ জাতীয় আরো খবর