January 19, 2026, 2:08 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

সংখ্যালঘুদের ওপর হামলা পরিকল্পিত: সংস্কৃতিমন্ত্রী

সংখ্যালঘুদের ওপর হামলা পরিকল্পিত: সংস্কৃতিমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক                

 

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন-বর্তমান সময়কে অস্থিতিশীল করার জন্য স্বাধীনতাবিরোধী একটি চক্র সক্রিয় রয়েছে। তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। কিভাবে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যায় তার জন্য সেই চক্রটি এখনো দেশি-বিদেশী ষড়ষন্ত্র চালাচ্ছে। শুধু তাই নয় তারা দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করছে। রক্তাক্ত লাশের ওপর দাঁড়িয়ে তারা দেশের ক্ষমতায় যেতে চাই। বিশেষ করে দেশের ভিতরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, বাড়ি-ঘরে আগুন ধরানো এ কাজগুলোই তারা করছে। সুপরিকল্পিত ভাবে সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে। গতকাল বুধবার বেলা ১২টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে বাংলা একাডেমি আয়োজিত কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মীরের সমাধীস্থলে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন,যারা দেশের স্বাধীনতা চায়না, যারা আমার দেশের উন্নয়ন চায়না, যারা শেখ হাসিনার উন্নয়নকে অস্বীকার করে তাদের কে আপনারা চিনে রাখবেন। সময় বুঝে তাদের দাঁত ভাঙা জবাব দিবেন। মনে রাখবেন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে বাংলার মানুষ ভালো থাকবে। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে মীর মশাররফ হোসেনের সাহিত্য ও কর্মময় জীবনের ওপর বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো: জিল্লুল হাকিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মাসুদুজ্জামান, বাংলা একাডেমির অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুর জব্বার, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ড. এ কে এম আজাদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, নির্বাহী কর্মকর্তা মো: মাসুম রেজা প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর