April 9, 2026, 10:06 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক              

 

লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত এলাকায় ভারতে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত ফরিদ উদ্দিন শরীফ (২২) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের শামসুল হকের ছেলে। বিজিবি-৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, গতকাল বুধবার রাত দেড়টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মূল সীমানা পিলার এলাকায় হত্যাকা-ের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, ফরিদসহ কয়েকজন গরু আনার জন্য সীমানা অতিক্রম করে ভারতের আমবাড়ি গ্রামে যান। এ সময় বিএসএফের বিএসবাড়ি ক্যাম্পের টহলদল তাদের গুলি করে। অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরলেও ফরিদ ঘটনাস্থলেই মারা যান। বিজিবি কর্মকর্তা মেহেদী বলেন, এ ঘটনায় কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে। লাশ ভারতে রয়েছে বলে তিনি জানিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর