April 13, 2026, 6:23 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কোহলি শিগগিরই দুঃসংবাদ পেতে পারেন

কোহলি শিগগিরই দুঃসংবাদ পেতে পারেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

একদিকে পাকিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে কেন উইলিয়ামসের ব্যাট থেকে দুই ইনিংসে আসে ৮৯ ও ১২৩ রান। অপরদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে বিরাট কোহলির ব্যাট থেকে সর্বসাকুল্যে ৩৭ রান। যার ফলে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের এক নম্বর আসন হারানোর শঙ্কায় পড়েছেন ভারতীয় অধিনায়ক।

আবুধাবি টেস্টের পর আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দু’নম্বরে উঠে এসেছেন উইলিয়ামসন। এক নম্বরে থাকা কোহলির সঙ্গে উইলিয়ামসনের রেটিংয়ের পার্থক্য এখন কেবল ৭। আর অ্যাডিলেড টেস্টের পর কোহলির রেটিং কমেছে ১৫। এক নম্বরে থাকা কোহলির রেটিং পয়েন্ট ৯২০। অন্যদিকে উইলিয়ামসনের রেটিং ৯১৩। এর ফলে প্রথম কোনো কিউই ব্যাটসম্যান হিসেবে ৯০০ রেটিংয়ে পৌঁছেছেন উইলিয়ামসন।

চলতি বছরে কোহলি এবং উইলিয়ামসন দু’জনেই আরও ২টি টেস্ট খেলবেন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে কিউইরা। অন্যদিকে অস্ট্রেলিয়া সফরে পার্থ ও মেলবোর্নে আছে ভারতের দুটি টেস্ট। স্বাভাবিকভাবেই নিজেদের মাটিতে টেস্টে ভালো করার সম্ভাবনা রয়েছে উইলিয়ামসনের। তাই শীর্ষ স্থান ধরে রাখতে হলে পার্থ ও মেলবোর্নে বড় রান করতেই হবে কোহলিকে। তা না হলেই ২০১৮ সাল শেষে এক নম্বর জায়গা হারাতে পারেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর