January 13, 2026, 3:29 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণা করতে হবে: ঢাবি উপাচার্য

৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণা করতে হবে: ঢাবি উপাচার্য

mostbet mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক             

 

ঐতিহাসিক ৭ই মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশ ও র‌্যালির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। লালমোহন-তজুমদ্দিন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি ও লালমোহন ফাউন্ডেশন এ সমাবেশের আয়োজন করে। ঢাবি উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এটি বিশ্ব সম্পদে পরিণত হয়েছে। এর মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের ঐতিহ্যিক মর্যাদা সমৃদ্ধ হয়েছে। একটি জাতিকে সংক্ষিপ্ত ভাষণের মধ্য দিয়ে রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা দিয়ে অসাধারণ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন পরে হলেও ঐতিহাসিক ভাষণটি বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই ভাষণে বপন করা হয়েছে জাতিসত্তা বিকাশের বীজ। পরবর্তীতে এটির সফল বাস্তবায়ন হয়েছে। স্বাধীনতা ঘোষণার এ দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেয়া জরুরি হয়ে পড়েছে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, নোবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওয়াহীদুজ্জামান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সংসদ সদস্য কাজী রোজী, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক স ম রেজাউল করিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, কবি অসীম সাহা, কবি নুরুল হুদা প্রমুখ। সমাবেশে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা ৭ই মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর