April 24, 2026, 5:35 pm

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ধার্মিকের কাজ না: সংস্কৃতিমন্ত্রী

ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ধার্মিকের কাজ না: সংস্কৃতিমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ধার্মিকের কাজ না। এ কাজ যারা করেন তারা ইসলামের শত্রু। গতকাল বুধবার দুপুরে নীলফামারী আইনজীবী সমিতি আয়োজিত বার লাইব্রেরীর সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সংস্কৃতিমন্ত্রী বর্তমান সরকারের উন্নয়ন প্রসঙ্গে বলেন, গত ১০ বছরে প্রমান হয়েছে বাংলাদেশের উন্নয়ন একমাত্র শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। এর আগে কোন সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। সে ধারা বজায় রাখতে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো দরকার। আসাদুজ্জামান নূর আরো বলেন, সরকার বদলের অস্থিরতা থাকলে উন্নয়ন হয়না। আর দেশের প্রতি যাদের নিষ্ঠা এবং ভালোবাসা আছে তাদেরকই ক্ষমতায় বসানো দরকার। সেজন্য প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব সত্যটা গ্রহণ করা এবং অসত্যকে বর্জন করা। জেলা আইনজীবী সমিতির সভাপতি আলিমুদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক অক্ষয় কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, আইনজীবী রমেন্দ্র নাথ বর্ধন, আজাহারুল ইসলাম ও আল মাসুদ আলাল বক্তৃতা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর