April 13, 2026, 7:37 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নরসিংদীতে স্ত্রী ও মেয়েকে হত্যার পর স্বামী পলাতক

নরসিংদীতে স্ত্রী ও মেয়েকে হত্যার পর স্বামী পলাতক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক             

 

নরসিংদীতে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী ও মেয়েকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে কবির হোসেন নামের ওই ব্যক্তি পলাতক। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের ঘোড়াদিয়া এলাকার একটি বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলো জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের রাজিয়া বেগম (৩০) ও তাঁর মেয়ে সাদিয়া বেগম (৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিয়া বেগম অন্ধ ছিলেন। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। আর স্বামী কবির হোসেন একজন রিকশাচালক। তিনি মাদকাসক্ত ছিলেন। টাকার জন্য প্রায়ই তিনি স্ত্রী রাজিয়া বেগমকে নির্যাতন করতেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ঘরের ভেতর ঢুকে মেঝেতে রাজিয়া বেগমের ও বিছানায় মেয়ে সাদিয়া বেগমের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। নরসিংদী সদর মডেল থানার এসআই তাপস চন্দ্র জানান, নিহতদের গলায় হাতের ছাপ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাস রোধ করে মা ও মেয়েকে হত্যা করা হয়েছে। কবির হোসেনকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর