April 8, 2026, 9:19 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সাভারে ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

সাভারে ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক             

 

ঢাকার সাভারে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকার ‘রেজিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এ ঘটনা ঘটে বলে শিশুটির বাবা জানান। মৃত সোহাগ হোসেন (আট মাস) মানিকগঞ্জের সিংগাইর থানার আলীনগর গ্রামের রিপন হোসেনের ছেলে। রিপন হোসেন বলেন, ছেলের খাৎনা করার জন্য গত সোমবার সাভারের রেজিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন।পরে ওই ক্লিনিকের এনেস্থেসিওলজিস্ট টিটু ছেলেকে একটি ইনজেকশন দেন। পরে সার্জারি চিকিৎসক আকরাম হোসেন খাৎনা করানোর কিছুক্ষণ পরেই ছেলের অবস্থার অবনতি ঘটলে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। এ ঘটনার পর ওই চিকিৎসক ক্লিনিক থেকে কৌশলে পালিয়ে যান বলে জানান তিনি। রিপন বলেন, ভুল চিকিৎসায় ছেলের মৃত্যু হয়েছে এমন অভিযোগ করলে উল্টো তার বিরুদ্ধে মামলা দেওয়ার ভয়ভীতি দেখায় রেজিয়া ক্লিনিক কতৃপক্ষ। পরে তারা লাশ বাড়িতে নিয়ে যান। এ বিষয়ে রেজিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান নুরজাহান আক্তার বলেন, ক্লিনিকে চিকিৎসা নিতে এলে রোগী মারা যাবে, সুস্থ্ হবে এটাই স্বাভাবিক। তবে কেউ কি আর ইচ্ছে করে মারে। আর যে চিকিৎসক খাৎনা করেছেন তিনি তো ভুয়া চিকিৎসক নন। সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমজাদুল হক জানান, রেজিয়া ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে সার্জারি চিকিৎসক শাহনাজ পারভীনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামি সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর