April 13, 2026, 5:10 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

উইন্ডিজ সফরই উইন্ডিজকে হারানোর প্রেরণা

উইন্ডিজ সফরই উইন্ডিজকে হারানোর প্রেরণা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

প্রথম ওয়ানডেতে মোটামুটি সহজ জয়। উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ওয়ানডেতে জয়ের সম্ভাবনা জাগিয়েও হার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের চলতি সিরিজ যেন দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজেরই প্রতিচ্ছবি। শেষের ছবিটাও কি মিলবে? বাংলাদেশ দল আছে তেমন কিছুরই আশায়। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে তৃতীয় ওয়ানডে ম্যাচটি সমতায় থেকে শুরু করেছিল দুই দল। সেন্ট কিটসে শেষ ম্যাচ জিতে বাংলাদেশ জিতে নিয়েছিল সিরিজ। এবারও বাংলাদেশ অনুপ্রেরণা নিচ্ছে সেই সিরিজ জয় থেকে। এই সিরিজের তৃতীয় ওয়ানডে দিয়ে ওয়ানডে অভিষেক হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে গতকাল বুধবার বিকেলে সিলেট পৌঁছেছে দুই দল। ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ মনে করিয়ে দিলেন, ৫ মাস আগের ক্যারিবিয়ান সফরের সুখস্মৃতি। গতকাল (মঙ্গলবার) কিন্তু আমরা ভালো শুরু করেছিলাম। শেষটা ভালো হয়নি। হয়তো আরও ২০ রান করতে পারলে ভালো হতো। কিন্তু এখনও আমরা সিরিজে আছি ভালোমতোই। শেষ ম্যাচটি বাঁচামরার ম্যাচ। আর এই ধরনের ম্যাচগুলোয় আমরা ভালো খেলি। ওয়েস্ট ইন্ডিজেও কিন্তু আমরা শেষ ম্যাচ জিতে সিরিজ জিতেছিলাম। এবারও সুযোগ আছে। আশা করি আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াব। মিরাজদের ভেতর এই বিশ্বাসটা ছড়িয়েছে অধিনায়কের কথা থেকেই। ক্যারিবিয়ানে সেই সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এবারও সেই সিরিজের পুনরাবৃত্তি করতে প্রস্তুত দল, দ্বিতীয় ম্যাচ শেষেই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। অবশ্যই মনে করি (সবশেষ সিরিজের মতো শেষ ম্যাচ জয়)। আমাদের সেই দাপট নিয়েই খেলা উচিত। আজকে (মঙ্গলবার) হেরেছি, ম্যাচটি অবশ্যই হতাশার ছিল। কিছু জায়গায় আমরা ভালো করলে ম্যাচ বের করে নিতে পারতাম। পরের ম্যাচে সেগুলো ঠিক করলেই ম্যাচ জেতা সম্ভব। এখানে যা খেলেছি, তার চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর