April 13, 2026, 8:46 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৫৩

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৫৩

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

mostbet

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরের মার্কেটে বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়ছেন। আহত হয়েছেন আরও অনেকে। গতকাল মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, বিমান হামলা কারা চালিয়েছে সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি মার্কেটে হামলা চালানো হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

আলেপ্পোর ওই শহরটি বিদ্রোহী ও আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর দখলে ছিলো। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ  সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে অনেক শিশুও ছিলো।

তাদের হিসেব অনুযায়ী নিহতের সংখ্যা ৫৩। এ ছাড়া সিরিয়া সিভিল ডিফেন্সও একই সংখ্যার কথা বলেছে।

মার্কেটের প্রায় ১০০ দোকান ধ্বংস হয়েছে বলে এক টুইটবার্তায় জানিয়েছেন স্থানীয় এক সাংবাদিক।

আতরেব সামে ওই শহরে বাস্তুহারা অনেক সিরীয় নাগরিক আশ্রয় নিয়েছেন। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত চার লাখেরও বেশি মানুষ মারা গেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর