December 17, 2025, 9:23 am

সংবাদ শিরোনাম
শিশু সাজিদের বাবা আমি বিচার চাই, আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি সিলেট বিভাগের কোন আসনে সহকারি রিটার্নি কর্মকর্তার দায়িত্বে কারা হাদির ওপর হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার এক যুগ পর মৌলভীবাজার চেম্বারে পূর্ণাঙ্গ নির্বাচন: নেতৃত্বে নতুন ভারসাম্য জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান

যশোর থেকে উদ্ধার বাঘ-সিংহ গাজীপুরের সাফারি পার্কে হস্তান্তর

যশোর থেকে উদ্ধার বাঘ-সিংহ গাজীপুরের সাফারি পার্কে হস্তান্তর

ডিটেকটিভ নিউজ ডেস্ক             

 

যশোর থেকে উদ্ধার দুটি সিংহ শাবক ও দুটি চিতাবাঘের বাচ্চা গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনার পর তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন জানান, গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে বাচ্চাগুলোকে পার্কে আনা হয়। যশোরের চাঁচড়া চেকপোস্টে গত সোমবার একটি প্রাডো গাড়িতে করে পাচারকালে পুলিশ দুটি কাঠের বাক্সের মধ্যে লুকিয়ে রাখা বাচ্চাগুলো উদ্ধারসহ দুইজনকে আটক করে। সেখান থেকে বাচ্চাগুলো সাফারি পার্কে পাঠানো হয়। মোতালেব হোসেন বলেন, এ নিয়ে তাদের পার্কে সিংহ হল ২১টি। আর চিতাবাঘ হিসেবে এই দুটি বাচ্চাই প্রথম। এ ছাড়া এ পার্কে ১১টি রয়েল বেঙ্গল টাইগার রয়েছে। সিংহশাবক দুটির বয়স আড়াই থেকে তিন মাস। আর চিতার বাচ্চার বয়স আনুমানিক দেড় মাস। তাদের ফিডার দিয়ে দুধ খাওয়ানো হচ্ছে। পার্কের দুটি ঘরে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাচ্চাগুলোকে কয়েক দিন ঠিকমতো খাবার না দেওয়ায় তারা দুর্বল বলে জানিয়েছেন পার্কের চিকিৎসক নিজামউদ্দিন চৌধুরী। পশু পাচার সম্পর্কে যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সৈয়দ মো. বায়েজিদ সাংবাদিকদের বলেছেন, পাচারের সময় গাড়ি থেকে আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তারা ঢাকার উত্তরার ফায়েদাবাদ এলাকার জসিমউদ্দিনের কাছ থেকে শাবকগুলো নিয়ে যশোরের শার্শা উপজেলার সামটা গ্রামের ইদ্রিস আলীর কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। বাচ্চাগুলো কোথা থেকে আনা হয়েছে এ বিষয়ে তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য গত সোমবার যশোরের আদালতে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর