December 11, 2025, 8:31 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

হবিগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার


বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ১৪ নভেম্বর হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অভিাযান চালিয়ে অস্বাস্থ্যও পরিবেশে ও অস্বাস্থ্যকর উপায়ে, পা দিয়ে পাড়িয়ে খাদ্যপন্য তৈরি করা, প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তির্ণের তারিখ না থাকা ও খুচরা মূল্য লেখা না থাকাসহ  বিভিন্ন অপরাধে জি বাংলা ফুডস বেকারীকে ১০ হাজার টাকা ও গাউছিয়া বেকারীকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় ব্রিকস ফিল্ডে অভিযান করা হয়। যথাযথ কর্তপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করা, লাইসেন্স এর নির্দেশনা মেনে চলা, সঠিক মাপের ইট তৈরি করাসহ কোন ক্রেতার সাথে প্রতারনা না করার জন্য ইট ভাটার মালিকগনকে নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এই মর্মে অঙ্গিকার নামা নেওয়া হয়।  এ সময় সহযোগীতায় ছিলেন ক্যাব এবং বাহুবল থানার পুলিশ ফোর্স।

Share Button

     এ জাতীয় আরো খবর