April 10, 2026, 6:58 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

আফগানিস্তানে তালেবান হামলায় ২২ পুলিশ নিহত

আফগানিস্তানে তালেবান হামলায় ২২ পুলিশ নিহত

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে এক ডজনেরও বেশি তল্লাশি চৌকিতে তালেবানের ধারাবাহিক হামলায় ২২ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

ছয় ঘন্টারও বেশি সময় ধরে চালানো এসব হামলায় আরও ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে গতকাল মঙ্গলবার জানিয়েছে পুলিশ, খবর বার্তা সংস্থা রয়টার্সের। গত সোমবার দিবাগত রাতজুড়ে চালানো এসব হামলার সময় সরকারি বাহিনী ৪৫ জন বিদ্রোহীকে হত্যা ও ৩৫ জনকে আহত করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিদ্রোহীরা পুলিশের ওই তল্লাশি চৌকিগুলোর একটিরও দখল নিতে পারেনি বলে জানিয়েছেন তারা।

কান্দাহারের পুলিশ প্রধানের মুখপাত্র জিয়া দুরারানি বলেছেন, “অতিরিক্ত সৈন্য ও বিমান হামলার সমর্থন না পৌঁছানো পর্যন্ত প্রতিরোধ করে যায় আমাদের বাহিনী।”

তালেবান হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাংবাদিকদের জানিয়েছে, পুলিশ ও একটি বেসামরিক বাহিনীর ৪৩ জনকে হত্যা করেছে তারা এবং ১৩টি সাঁজোয়া যান ধ্বংস করেছে।

তবে বিদ্রোহীরা প্রায়ই প্রতিপক্ষের হতাহতের সংখ্যা বাড়িয়ে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর