April 13, 2026, 11:20 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সৌম্য ঝড়ো সেঞ্চুরিতে দাবি জানিয়ে রাখলেন

সৌম্য ঝড়ো সেঞ্চুরিতে দাবি জানিয়ে রাখলেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক         

 

সবশেষ ওয়ানডেতে আছে সেঞ্চুরি তবুও যেন পরের ম্যাচে খেলাটা নিশ্চিত নয় সৌম্য সরকারের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছিল বাঁহাতি এই ব্যাটসম্যানের নিজের দাবি জানিয়ে রাখার সুযোগ সেটা দুই হাতে কাজে লাগালেন তিনি ঝড়ো এক সেঞ্চুরিতে উজ্জ্বল করলেন একাদশে টিকে যাওয়ার আশা  

হঠাৎ করে সুযোগ পেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তিনে নেমে ৯২ বলে ১১৭ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছিলেন সৌম্য তিন নম্বরের নিয়মিত ব্যাটসম্যান সাকিব আল হাসান চোট কাটিয়ে দলে ফেরায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে একাদশে অনিশ্চত হয়ে পড়ে তার জায়গা

জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ইমরুল কায়েস চোট কাটিয়ে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল স্কোয়াডে আছেন লিটন দাসও তাই ওপেনিং কিংবা টপ অর্ডারে জায়গা পেতে সৌম্যর সামনে অপেক্ষা কঠিন লড়াই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে সেই লড়াইয়ে খানিকটা এগিয়ে গেলেন সৌম্য দলকে জিতিয়ে ফেরা বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানের ছয় ছক্কা সাত চারে ৮৩ বলে খেললেন ১০৩ রানের দারুণ ইনিংস

দশম ওভারে সৌম্য ক্রিজে আসার সময় অন্য প্রান্তে তামিমের ব্যাটে বানের ¯্রােতের মতো আসছিল রান ক্রিজে যাওয়ার পর উত্তাল হয়ে উঠে সৌম্যর ব্যাটও দুই প্রান্তের আগ্রাসী ব্যাটিংয়ে দিশেহারা হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ

লং অন দিয়ে রোস্টন চেইসকে ছক্কা হাঁকানোর পর কাট করে সৌম্য মারেন বাউন্ডারি ঝড়ের সেই শুরু, অদম্য এই তরুণকে ঠেকাতে পারেননি কেউই পুল, কাট, ড্রাইভ সবই ছিল নিখুঁত অফ স্পিনলেগ স্পিনবাঁহাতি স্পিন সব সামলেছেন দারুণ দক্ষতায় স্পিনের বিপক্ষে পায়ের কাজ ছিল দর্শনীয়

তামিমের বিদায়ের দ্রুত কয়েকটি উইকেটের পতনেও দমে যাননি সৌম্য খেলে যান সহজাত আক্রমণাত্মক ক্রিকেট পাল্টা আক্রমণে দলকে টানেন দ্রুত কেমার রোচকে পুল করে ছক্কা হাঁকিয়ে ৭৫ বলে তুলে নেন সেঞ্চুরি হয়তো এই ইনিংসে একাদশের পথেও এগিয়ে গেলেন অনেকটা

Share Button

     এ জাতীয় আরো খবর