মো: মানিক, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে নিখিল রায়
নামের এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানীর নেতৃত্বে থানার পুলিশসহ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে নিজ বাড়ী হতে আটক করে। আটককৃত স্কুল শিক্ষক ৩নং ফতেজংপুর ইউনিয়নের জোতরঘু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এলাকাবাসী ও পরিবারের লোকজন জানায়, ঘটনার দিন বুধবার সকাল ৯ টায় স্কুল শিক্ষক নিখিল চন্দ্র বিশ্বাস স্কুল অফিসে কেউ না থাকায় ঐ ছাত্রীকে একাকী পেয়ে অফিস কক্ষে ডেকে নিয়ে শ্লীহতাহানির চেষ্টা চালায়। ঐ ছাত্রীর চিৎকার করলে এলাকাসী গিয়ে তাকে উদ্ধার করে। অপরদিকে ঐ শিক্ষক ছাত্রীর মাকে ঘটনাটি বাড়াবাড়ী না করার জন্য অনুরোধ করে। পরীক্ষার খাতায় বেশি নাম্বার দিবে বলে জানান। ঐ দিন এলাকাবাসী লম্পট শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে স্কুল ঘেরাও করেন। এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইল ফোনে অবগত করলে তিনি থানার পুলিশের সহায়তায় রাত ১২ টায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে তার নিজ বাড়ী হতে আটক করে। ঘটনার বিষয়টি প্রধান শিক্ষকের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে বিষয়টি তিনি সুকৌশলে এড়িয়ে যান। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার এম,জি,এম সারোয়ার হোসেন জানান, ঘটনাটি অবগত হয়ে বৃহস্পতিবার ঘটনার স্থলে পরিদর্শন করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জানান, ঘটনাটি অত্যান্ত দু:খ জনক। ঘটনার সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে আটক করে থানা হাজতে পাঠানো হয়েছে। চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ হারেছুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে আগামীকাল তাকে কোটে পাঠানো হবে।
প্রাইভেট ডিটেকটিভ/০৬ ডিসেম্বর ২০১৮/ইকবাল