ইমানুল সোহান ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঃ
কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ে তিনটি প্রধান গেট থাকা সত্ত্বেও চতুর্থ গেট করতে যাচ্ছে
প্রশাসন। ফলে আবাসিক এলাকাসহ ক্যাম্পাসের নিরাপত্তা অবনতি হবার আশঙ্কা করছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের জন্য ক্যাম্পাসের দেয়াল ভেঙ্গে এই রাস্তা করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।ক্যাম্পাস সূত্রে, বর্তমানে ক্যাম্পাসে প্রবেশের জন্য তিনটি গেট রয়েছে। মূল গেটের সাথে অন্য দুটি গেট রয়েছে। এর মধ্যে মেইন গেটে আনসার থাকলেও, অন্য দুই গেটে কোনো আনসার থাকে না। ফলে ওই দুই গেট দিয়ে হরহামেশেই বহিরাগতরা প্রবেশ করে। যার কারণে অরক্ষিত হয়ে পড়ছে ক্যাম্পাস।সাম্প্রতিকালে ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে। বহিরাগতরা মাদক সেবন, অনৈতিক কাজ ও বাইক রেসলিংয়ের কাজে ক্যাম্পাসকে ব্যবহার করছে। গত শুক্রবার বহিরাগত ছেলারা ক্যাম্পাসের রাস্তায় বাইকি রেসলিংয়ের প্রতিযোগিতায় নামে। যার ফলে শিক্ষার্থীরা আতঙ্কে চলাফেরা করছে। এছাড়াও গত ১০ নভেম্বর বহিরাগত প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। এতসব করার জন্য তারা ক্যাম্পাসের থানা গেট ব্যবহার করছে। এসব সমস্যার মাঝেও প্রশাসন চতুর্থ গেট করতে যাচ্ছে। যার ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাস অরক্ষিত হওয়ার আশঙ্কা প্রকাশ করছে।এ বিষয়ে আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান বলেন, ‘ এখানে ক্যাম্পাসের গেট হওয়ার প্রয়োজন নেই। গেটটি হলে স্কুলের শিশুরা দুর্ঘনটার স্বীকার হতে পারে। সাথে আবাসিক এলাকাসহ গোটা ক্যাম্পাস অরক্ষিত হয়ে যাবে।এ বিষয়ে বিশ্ব বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর বলেন, যদি গেট হয়,তাহলে নিরাপত্তার স্বার্থে প্রক্টরবডি যা ব্যবস্থা করার তা করবে।
প্রাইভেট ডিটেকটিভ/০৩ ডিসেম্বর ২০১৮/ইকবাল