ইমানুল সোহান ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঃ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন রাস্তাগুলো বহিরাগতদের বাইক
রেসলিংয়ের রাস্তায় পরিণত হয়েছে। ক্যাম্পাসের ছাত্রী হল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনের রাস্তায় প্রতিনিয়ত বাইক রেসলিং করতে দেখা যায় বহিরাগতদের। ফলে দুর্ঘটনার আতঙ্ক নিয়ে চলাফেরা করছে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনের রাস্তা দখল করে বাইক রেসলিংয়ের প্রতিযোগিতায় নামে একদল বহিরাগত। তারা ১০ থেকে ১২টি মোটর সাইকেল নিয়ে হলের সামনের রাস্তায় দাড়িয়ে থাকে। ফলে রাস্তাটিতে শিক্ষার্থীদের চলাচলের বিঘ্নতা সৃষ্টি হয়। এছাড়াও তারা দলবদ্ধভাবে ক্যাম্পাসের অভ্যন্তরীন রাস্তাগুলোতে বাইক নিয়ে বেপরোয়া ভাবে ঘুরতে থাকে। একই দিনে ছাত্রী হলের সামনের রাস্তায়গুলোতে তাদের বাইক রেসলিং করতে দেখা যায়। ফলে ওই রাস্তা দিয়ে শিক্ষার্থীরা আতঙ্কে চলাফেরা করে। পরে বিশ^বিদ্যালয়ের প্রক্টরকে বিষয়টি অবহিত করা হয়। এছাড়াও বহিরাগত ছেলেদের বিরুদ্ধে ছাত্রী উক্তক্ত্যের বিষয়টিও কারো অজানা নয়। এ বিষয়ে ভুক্তভোগী আইন বিভাগের তৌফিক নামের এক শিক্ষার্থী বলেন, দ্রুত গতিতে ক্যাম্পাসে বাইক চালানোই অপরাধ। সেখানে ক্যাম্পাসের শিক্ষার্থী না হয়েও তারা রাস্তা দখল করে বাইক রেসলিং করছে। বিষয়টি অত্যন্ত দু:জনক। প্রশাসনের কাছে এর দ্রুত সমাধান দাবি করছি।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, বিষয়টি জানার পর আমি আনসার দিয়ে ক্যাম্পাস থেকে তাদেরকে বের করে দিয়েছি। পরবর্তী সময়ে এরকম ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বিশ^বিদ্যালয় প্রশাসন।
প্রাইভেট ডিটেকটিভ/০৩ ডিসেম্বর ২০১৮/ইকবাল