April 16, 2026, 12:54 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ক্রোমে রিডাইরেক্ট করা বিজ্ঞাপন বন্ধ হবে

ক্রোমে রিডাইরেক্ট করা বিজ্ঞাপন বন্ধ হবে

mostbet

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

ক্রোম ব্রাউজারে ‘বিরক্তিকর’ রিডাইরেক্টেড বিজ্ঞাপন বন্ধের পরিকল্পনা করছে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল। ২০১৮ সালে তিনটি ধাপে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে।

বুধবার এক ব্লগ পোস্টে গুগল ক্রোম ডেভেলপার রিলেশনস দলের পক্ষ থেকে বলা হয়, ুক্রোম পপ-আপ ব্লকার আর অটোপ্লে সুরক্ষার মতো ফিচার আনার পর এবার তিনটি নতুন সুরক্ষা ফিচার আনা হবে।”

২০১৮ সালের জানুয়ারি থেকে ক্রোমের পপ-আপ ব্লকার সাইটগুলো থেকে নতুন উইন্ডোজ আর ট্যাব চালু হওয়ার মতো হয়রানিমূলক অভিজ্ঞতাগুলো ঠেকাবে, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

ওই প্রতিবেদনে বলা হয়, ুআমরা দেখেছি, প্রায়ই পেইজে এমবেড করা তৃতীয় পক্ষের কনটেন্ট থেকে রিডাইরেক্টেড হয়, আর পেইজের মালিক এটি একদমই চান না।”

অধিকাংশ ব্যবহারকারীর কাছ থেকে গুগলের পাওয়া মতামতগুলোর মধ্যে একটি হচ্ছে কোনো পেইজ থেকে অপ্রত্যাশিতভাবে অন্য কোনো পেইজে নিয়ে যাওয়া।

গুগলের ওই দলের পক্ষ থেকে বলা হয়, ুএটি শনাক্ত করতে ক্রোম ৬৪ তৃতীয় পক্ষের আইফ্রেইমগুলো থেকে রিডাইরেক্ট না করে একটি ইনফোবার দেখাবে, যদি না ব্যবহারকারী ওই ফ্রেমে কোনো ক্লিক করেন। এর ফলে পেইজটি পড়ছেন এমন ব্যবহারকারীদের পেইজেই রাখা হবে, আর অবাক করে অন্য কোনো পেইজে রিডাইরেক্ট করা বন্ধ করা হবে।”

Share Button

     এ জাতীয় আরো খবর