January 23, 2026, 8:09 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

ব্রাজিলে ব্যয় সংকোচনের প্রতিবাদে হাজার মানুষের বিক্ষোভ

ব্রাজিলে ব্যয় সংকোচনের প্রতিবাদে হাজার মানুষের বিক্ষোভ

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

mostbet

 

ব্রাজিলে সরকারের ব্যয়সংকোচনের প্রতিবাদে গত শুক্রবার কয়েক হাজার লোক বিক্ষোভ করেছে। ব্যয় সংকোচনের লক্ষে একটি শ্রম আইনে পরিবর্তন আনা হয়েছে, যা শিগগিরই কার্যকর হতে যাচ্ছে।

বিক্ষোভকারীরা একটি অত্যন্ত অজনপ্রিয় পেনশন সংস্কার প্রকল্প এবং সম্প্রতি প্রেসিডেন্ট মাইকেল তেমার সরকারের বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানকে ব্যক্তি মালিকানায় দিয়ে দেয়ার ঘোষণার বিরুদ্ধেও বিক্ষোভ করে। খবর এএফপি’র।

সাও পাওলোতে বিক্ষোভরত ৫৭ বছর বয়সী শিক্ষক তেলমা ডি বারোস বলেন, ‘আমরা অবশ্যই আমাদের দেশকে ধ্বংস হওয়া থেকে, সামাজিক অর্জনকে নস্যাতের প্রচেষ্টা ও গণতন্ত্রের বিরুদ্ধে হুমকি প্রতিরোধ করব।’

ব্রাজিলের অর্থনৈতিক রাজধানীতে প্রায় ১০ হাজার বিক্ষোভকারী জমায়েত হয় বলে বার্তা সংস্থা এএফপি’র এক আলোকচিত্রী জানান।

রিও ডি জানেরিও ও রাজধানী ব্রাসিলিয়াতেও বিক্ষোভ হয়েছে।

রিওতে কয়েক হাজার লোক রাস্তায় নেমে বিক্ষোভ করে। দিনের শুরুতে একদল বিক্ষোভকারী সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এর ফলে সেখানে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর