December 5, 2025, 2:47 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

ফ্রান্সের জয় গ্রিজমান-জিরুদের গোলে

ফ্রান্সের জয় গ্রিজমান-জিরুদের গোলে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বিশ্বকাপের প্রস্তুতিপর্বের শুরুটা বেশ ভালোই হলো ফ্রান্সের। অঁতোয়ান গ্রিজমান ও অলিভিয়ে জিরুদের গোলে ওয়েলসকে হারিয়েছে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শুক্রবার রাতে প্যারিসে জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে ফ্রান্স।

অষ্টাদশ মিনিটে আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড গ্রিজমানের জোরালো শটে এগিয়ে যাওয়ার পর ৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্সেনাল স্ট্রাইকার জিরুদ।

আরেক প্রীতি ম্যাচে সৌদি আরবকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামা পর্তুগাল। নিজেদের মাঠে ৩২তম মিনিটে মিডফিল্ডার মানুয়েল ফের্নান্দেসের দলকে এগিয়ে নেওয়ার পর ৫২তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড গনসালো গেদেস। যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন জোয়াও মারিও।

লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ড ও বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

বেলজিয়ামকে তাদেরই মাঠে ৩-৩ গোলে রুখে দিয়েছে মেক্সিকো। উরুগুয়ে ও পোল্যান্ডের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে

Share Button

     এ জাতীয় আরো খবর