March 24, 2026, 5:10 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চোট পেয়েছেন বেল

চোট পেয়েছেন বেল

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নতুন করে আবারও চোট পাওয়ায় গ্যারেথ বেলের মাঠে ফিরতে দেরি হবে। পুরনো চোট কাটিয়ে অনুশীলনে ফেরার কয়েক দিন পর ঊরুতে ব্যথা পেয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কাফে চোট পাওয়ার পর থেকেই দলের বাইরে আছেন বেল। শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে ওয়েলসের এই খেলোয়াড়ের অ্যাবডাক্টরে চোট পাওয়ার খবর জানায় রিয়াল।

বেলের মাঠে ফিরতে কতদিন সময় লাগবে তা জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। তবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই চোট থেকে সেরে উঠতে দুই থেকে ছয় সপ্তাহ পর্যন্ত লাগতে পারে।

চলতি মৌসুমে লিগে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন বেল। গত মৌসুমেও অনেকটা সময় দলের বাইরে থাকা এই উইঙ্গার লিগের অর্ধেক ম্যাচ খেলতে পেরেছিলেন।

আগামী শনিবার লিগে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মাঠে খেলবে রিয়াল। ১১ ম্যাচে দুই দলের পয়েন্ট সমান ২৩; তবে গোল ব্যবধানে এগিয়ে গতবারের চ্যাম্পিয়নরা।

তাদের চেয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ২৭।

Share Button

     এ জাতীয় আরো খবর