April 14, 2026, 1:59 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

স্মিথ-ওয়ার্নারদের ভাগ্য বদলাচ্ছে না

স্মিথ-ওয়ার্নারদের ভাগ্য বদলাচ্ছে না

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নতুন কাঠামোগত পর্যবেক্ষণ প্রকাশের পরও ভাগ্য বদল হয়নি স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের। নিষেধাজ্ঞা কমছে না বল টেম্পারিংয়ে শাস্তি প্রাপ্তদের।

সোমবার অতিরিক্ত সভায় মিলিত হয় ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে পূর্বের শাস্তি বহাল রাখার পক্ষে রায় দিয়েছে বোর্ড। পূর্বের শাস্তি অনুসারে স্মিথ ও ওয়ার্নার নিষিদ্ধ থাকবেন ১২ মাস। আর ব্যানক্রফটের ৯ মাসের নিষেধাজ্ঞার শাস্তি বহাল থাকছে। তার মানে স্মিথ ও ওয়ার্নার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ থাকছেন ২০১৯ সালের মার্চ পর্যন্ত। আর ব্যানক্রফট ফিরতে পারবেন ডিসেম্বরের পর।

মূলত অস্ট্রেলিয়ার পেশাদার ক্রিকেটারদের সংগঠন এসিএ’র ধারাবাহিক চাপের কারণে বার বার এ নিয়ে সভায় বসতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। তাতে দলসহ দোষী তিন ক্রিকেটারের ওপর চাপ বাড়ছে বলে মনে করে বোর্ড। এমন কথা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর্ল এডিংস, ‘আমরা মনে করি চলমান আলোচনায় তিন ক্রিকেটার ও পুরো দলের ওপর চাপ তৈরি করছে। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া এই মুহূর্তে নিষেধাজ্ঞা কমানোর কোনও সিদ্ধান্ত নিচ্ছে না।’

এমন সিদ্ধান্ত বহাল থাকলে ব্যানক্রফট ফেরার সুযোগ পাবেন সবার আগে। খুব সম্ভব জানুয়ারির শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার সুযোগ পেতে পারেন। অপর দিকে স্মিথ ও ওয়ার্নারকে বিশ্বকাপের আগে এপ্রিল পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর