গত (রোববার) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি)

ও ইবতেদায়ী পরিক্ষা।চলতি বছর ওসমানীনগর ও বালাগঞ্জের ২৩টি কেন্দ্রে মোট ৮হাজার ৭১ জন শিক্ষার্থী উক্ত পরিক্ষায় অংশ নিচ্ছে।এ বছর পরিক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে ১শত ১৯ জন বেশি।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ওসমানীনগর ও বালাগঞ্জ এ দুই উপজেলায় চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি)তে ৭ হাজার ৪শ ১০ ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৬শ’ ৬১ জন অংশ গ্রহণ করছে। তাদের মধ্যে পিইসিতে বালক ৩হাজার ৩শ’ ৯০জন, বালিকা ৪হাজার ২০জন। ইবতেদায়ীতে বালক ৩শ’ ৭২জন ও বালিকা ২শ’ ৮৯জন। গত বছর অবিভক্ত বালাগঞ্জ (বালাগঞ্জ ও ওসমানীনগর) উপজেলায় প্রায় ৭হাজার ৯শত’ ৫২জন পরিক্ষার্থী অংশ নিয়েছিল। ২৩টি কেন্দ্রের মধ্যে ওসমানীনগরে ১৪টি ও বালাগঞ্জ উপজেলায় ৯টি। আজ প্রথম দিন ইংরেজি বিষয় দিয়ে এ পরীক্ষা শুরু হচ্ছে। আগামী ২৬ নভেম্বর প্রাথমিক সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী পরিক্ষা শেষ হবে।বালাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রকিব ভূইয়া জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরিক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সবধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরিক্ষা চলাকালিন সময়ে কেন্দ্রের আশ-পাশ এলাকায় সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ ও ১৪৪ধারা জারী করা হয়েছে।