April 24, 2026, 5:32 pm

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

ব্রিটিশ সংস্থা যৌনতার জন্য বিশেষ ছুটি ঘোষণা করলো

ব্রিটিশ সংস্থা যৌনতার জন্য বিশেষ ছুটি ঘোষণা করলো

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

কর্মীদের আরও বেশি করে যৌনতার সুযোগ করে দিতে বছরে অতিরিক্ত ৪ দিন ছুটির কথা ঘোষণা করল ব্রিটেনের একটি সংস্থা। তারা মনে করে, যৌনতার ফলে কর্মীদের কর্মক্ষমতা বাড়ে। যে কারণে কর্মীদের নিজেকে ভালোবাসার জন্য একটি বিশেষ দিন উপহার দিতে এই বন্দোবস্ত করেছে তারা।

ব্রিটেনের সেক্স টয় নির্মাতা প্রতিষ্ঠান লেলো’র মতে, কোনও কর্মীকে শুধুমাত্র যৌন সুখের জন্য ছুটি দিলে তার মধ্যে আনন্দ বাড়ে এবং চাপ কমে। যা শেষ পর্যন্ত কর্মীদের কর্মক্ষমতা বৃদ্ধি করে। এ ক্ষেত্রে কোনও ব্যক্তির পার্টনার না থাকলেও তিনি যৌনতার সমান সুফল পান বলে সংস্থাটির দাবি।

লেলো-ই বিশ্বের প্রথম সংস্থা যারা কর্মীদের যৌনতার জন্য ছুটি বরাদ্দ করল। শুধু তাই নয়, দেশজুড়ে অন্য সংস্থাগুলিতেও এই ব্যবস্থা চালু করার দাবি করেছে তারা। এটি চালু হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে দাবি সংস্থাটির।

এই সিদ্ধান্তে পৌঁছানোর আগে ব্রিটেনে একটি সমীক্ষা চালিয়েছিল লেলো। এতে দেখা গেছে, যৌনতার পরে প্রতি ৫ জন ব্রিটিশের মধ্যে ৪ জনই নিজেদের চাপমুক্ত ও খুশি বলে জানিয়েছেন। ব্যক্তিগত খুশি তাদের কর্মদক্ষতা বাড়িয়ে দেয় বলেও সমীক্ষায় জানিয়েছেন ৯৪ শতাংশ ব্রিটিশ নাগরিক।

Share Button

     এ জাতীয় আরো খবর