April 8, 2026, 2:20 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ভোলা বোরহান উদ্দিনে এসএসসি ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

ভোলা  জেলা প্রতিনিধিঃ

mostbet

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ে চলছে অনিয়ম ও দূর্নীতি। স্কুলের এসএসসি শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বোর্ড ফি’র চেয়ে অতিরিক্ত টাকা। ছাত্ররা বলেন, আমাদের কাছ থেকে ৪ হাজার থেকে শুরু করে ৫ হাজার টাকা পযর্ন্ত টাকা নিয়েছে। এক ছাত্রীর মা বলেন, বোর্ড ফি’র চেয়ে দ্বিগুন ও তিনগুন বেশী টাকা নেওয়া হয়। বেশী টাকা দিতে খুব কষ্ট হচ্ছে, আমরা গরিব মানুষ। এবারের পরিক্ষার্থী এক ছাত্রী বলেন, আমরা সাংবাদিকদের বিষয়টি জানানোয় স্কুলের শিক্ষকরা আমাদের সাথে খারাপ ভাষায় কথা বলে, তারা আরও বলে সাংবাদিকরা কি করে দেখব সেটা। এবছর বাটামারা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫১ জন ছাত্র-ছাত্রী পরিক্ষায় অংশগ্রহন করবে। তার মধ্যে ৩০ জন ছাত্র-ছাত্রী বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অতিরিক্ত ফি’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যপারে আবেদন করে। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে প্রধান শিক্ষকের সাথে আজ সকালে যোগাযোগ করা হলে তিনি হুমকি দিয়ে বলেন, স্কুলের সভাপতি জসিম উদ্দিন হায়দারের বাসায় আমি। তারপর মুঠোফোনের সংযোগটি কেটে দেন। বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান ও বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন হায়দার বলেন, আমি বোর্ড ফি’র অতিরিক্ত টাকা নেওয়ার বিপক্ষে। তাছাড়া এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৮ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর