April 17, 2026, 3:28 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

‘হতাশা কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরবে মেসি’

‘হতাশা কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরবে মেসি’

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া নিয়ে কোনো সন্দেহ নেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাওদিও তাপিয়ার। বিশ্বকাপের হতাশা কাটিয়ে উঠতে পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের বর্তমান সময়টা প্রয়োজন বলেও মনে করেন তিনি। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হারের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি মেসি। এরপর থেকে আন্তর্জাতিক ফুটবলে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে আছেন বার্সেলোনার এই তারকা খেলোয়াড়। গত সোমবার ক্রীড়া বিষয়ক স্প্যানিশ দৈনিক মার্কার থেকে ২০১৭-১৮ মৌসুমে লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘দি স্তেফানো ট্রফি’ গ্রহণ করেন তিনি। এ সময়ে গত মৌসুমে লিগে ৩৪ গোল করা এই ফরোয়ার্ড লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি ট্রফি’ও পান। এক সংবাদ সম্মেলনে তাপিয়া জানান, আমাদের বিশ্বের সেরা খেলোয়াড়টি আছে, যা আপনাকে আরও ভালো করার বেশি সুযোগ দেয়। বিশ্বকাপে যা হয়েছে সেই হতাশা কাটিয়ে ওঠার জন্য এখন তাকে সময় দিতে হবে। আর আমার কোনো সন্দেহ নেই যে সে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবে। আমি তার সঙ্গে কথা বলিনি। কারণ এখন সেই সময় নয়। কিন্তু আমি জানি, এই জার্সিটার জন্য সে কি অনুভব করে। ২০০৫ সালের অগাস্টে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর এখন পর্যন্ত ১২৮ ম্যাচ খেলে ৬৫ গোল করেছেন মেসি।

আগামীকাল শুক্রবার অন্তবর্তীকালীন কোচ লিওনেল স্কালোনির অধীনে মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। চার দিন পর একই প্রতিপক্ষের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Share Button

     এ জাতীয় আরো খবর