April 13, 2026, 4:52 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

২০২১ সালের জুন পর্যন্ত রিয়ালের কোচ সোলারি

২০২১ সালের জুন পর্যন্ত রিয়ালের কোচ সোলারি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো সোলারিকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব দিয়েছে রিয়াল মাদ্রিদ। গত মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে ৪২ বছর বয়সী এই কোচকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। গত ২৯ অক্টোবর হুলেন লোপেতেগিকে ছাঁটাই করে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সোলারিকে দায়িত্ব দেয় রিয়াল। তার অধীনে এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়েছে মাদ্রিদের ক্লাবটি। সোলারি দায়িত্ব নেওয়ার আগে লা লিগায় শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল রিয়াল। তার অধীনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা। কোপা দেল রেতে তৃতীয় সারির ক্লাব মেলিয়াকে তাদের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শুরু। এরপর লিগে ঘরের মাঠে রিয়াল ভাইয়াদলিদকে হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগে ভিক্তোরিয়া প্লজেনের মাঠে ৫-০ গোলের জয় পায় স্পেনের সবচেয়ে সফল দলটি। সবশেষ রোববার লা লিগায় সেল্তা ভিগোকে ৪-২ গোলে হারায় তারা। নিজেদের ইতিহাসে যে কোনো নতুন কোচের অধীনে এটাই ক্লাবটির সেরা শুরু। এই চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৫ বার বল পাঠিয়েছে রিয়াল। বিপরীতে হজম করেছে মাত্র দুটি গোল। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে আছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপে চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। এএস রোমার পয়েন্টও রিয়ালের সমান; তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালির দলটি।

Share Button

     এ জাতীয় আরো খবর