April 12, 2026, 10:38 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সুন্দরগঞ্জে কলেজের আইসিটি কক্ষের মালামাল চুরি বাদীকে নিয়ে প্রশ্ন

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ ডিগ্রী কলেজের তালাবদ্ধ আইসিটি কক্ষের মালামাল চুরি মামলার বাদীকে নিয়ে এলাকাবাসীর মাঝে নানান প্রশ্ন উঠেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টম্বর দুপুর ১২ টায় ফ্লোরা কোম্পানী লিমিটেডের প্রতিনিধি স্ক্যানার সংযোজন দিতে আসলে অধ্যক্ষ তার কাছে থাকা চাবীদ্বারা আইসিটি কক্ষের তালা খুলে দেখেন ৮টি ল্যপটপ, ৮টি মাল্টিমিডিয়া প্রজেক্টর ১টি মনিটরসহ ১১লাখ ৭১ হাজার টাকার মালামাল ঐ কক্ষের ভিতর থেকে হারিয়েছে। এ নিয়ে কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন নূরী বাদী হয়ে নৈশ্য প্রহরী রফিকুল ইসলামের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা চোর কে বা, কারা ডুপ্লিকেট চাবীদ্বারা কিংবা, কেমিকেল ব্যবহারের মাধ্যমে তালা খুলে মালামাল চুরি করেছে মর্মে থানায় মামলা করেন। এ মামলায় আইসিটি বিষয়ের শিক্ষক তার শ্যালক আহসান হাবিব মুকুলকে এড়িয়ে যান। মামলার তদস্তকারী কর্মকর্তা আসার পূর্বে ৪ তলা ভবনের নীচ তলার কেচি গেইট ও পরবর্তীতে তার কার্যালয়ের টেবিলের ড্রয়ার ভেঙ্গে চুরি দৃৃৃৃশ্য স্বরূপ এমন ধরণের কোন দৃশ্য দেখানো ছাড়াও নানাভাবে ঘটনা ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা চালান। এ মামলায় পর্যায়ক্রমে নৈশ্য প্রহরী রফিকুল ইসলাম, পিয়ন সাজ্জাদ হোসেন মিন্টু, আব্দুল কাদের ও দোকানদার বকুল মিঞাকে আটকের পর বকুল মিঞাকে ছাড়া নেন অধ্যক্ষ। ফলে, নৈশ্য প্রহরীসহ ২ পিয়ন মিলে ৩ জনকে ঐ মামলায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পুলিশ। পরবর্তীতে বিজ্ঞ আদালত গ্রেপ্তারকৃতদের রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ফের জেল হাজতে পাঠান। বর্তমানে পিয়নদ্বয় জামিনে আর নৈশ্য প্রহরী জেল হাজতে রয়েছেন। এদিকে, অধ্যক্ষ ও তার পক্ষ থেকে ঘটনার দায় মেনে না নেয়ায় ক্ষিপ্ত হয়ে ক্ষমতার অপব্যবহার দেখিয়ে পরবর্তী মঙ্গলবার কলেজের নৈশ্য প্রহরী রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্থ করেন অধ্যক্ষ দেলওয়ার হোসেন নুরী।
কলেজ সংশিষ্ট একাধিক সূত্রসহ স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, ঐ ভবনের ২ তলা থেকে ৪ তলা পর্যস্ত সমস্ত তালাবদ্ধ রেখে নিজ দায়িত্বে চাবী বহন করেন অধ্যক্ষ দেলওয়ার হোসেন নুরী, তাঁর আপন শ্যালক কম্পিউটার শিক্ষক- হাসান কবীর মুকুল। কোম্পানীর প্রতিনিধি না এলে কলেজের এসব মালামাল হারানো কথা বলতেন না অধ্যক্ষ। তাছাড়া, আসামীদেরকে পরবর্তীতে মামলা থেকে ছাড়িয়ে নেয়ার শর্তে তাদেরকে চুরির দায় মেনে নেয়ার প্রস্তাব দেয়া ছাড়াও বিভিন্ন স্তর ম্যানেজ করে চলছেন। আর মামলা করার পর অধ্যক্ষ ঘন ঘন পাবনা ও ঢাকাসহ কয়েকটি স্থানে দৌড়ঝাপ করছেন কেন? তার ছেলেরা লেখাপড়া করার জন্য বাইরে থাকলেও আগে তো এত ঘন ঘন সেখানে যাননি। তাছাড়া, অধ্যক্ষ এ ব্যাপারে আগে মামলা করতে চাননি কেন? এদিকে, অধ্যক্ষ দেলওয়ার হোসেন নূরী এর আগেও কলেজ থেকে চুরি যাওয়া কম্পিইটার তার নিজ বাড়ি থেকে বের করে দিয়েছেন। তিনি বর্তমানের এ ঘটনা রহস্যজনকভাবে ধামাচাপা দেয়ার নানান পাঁয়তারা চালাচ্ছেন কেন?
এছাড়া, কলেজ সংশিষ্ট একাধিক সূত্র ও স্থানীয়রা জানান, কলেজ ভবনের সবগুলো দরজা- জানালা ও তালাবদ্ধতার ব্যাপারে অক্ষত অবস্থায় থাকার পরও বহুতল ভবনের ভিতর থেকে মালামাল হারিয়ে যাওয়াটা হাস্যকর ও রহস্যজনক। তাঁরা জানান, এ বিষয়ে অধ্যক্ষ প্রথমে মামলা করতে চাননি কেন? এসব প্রশ্নোত্তরের জন্য মামলার বাদীকেও জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে দাবী জানান কলেজ সংশ্লিষ্ট শিক্ষক- কর্মচারীসহ স্থানীয় সচেতন মহল। এ ব্যাপারে বুধবার অধ্যক্ষ দেলওয়ার হোসেন নূরীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে কলেজ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় অধ্যক্ষ কলেজে অনুপস্থিত।
মামলার তদস্তকারী কর্মকর্তা থানার এসআই আবুল কালাম আজাদ জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও কলেজর গভর্নিং বডির সভাপতি- সোলেমান আলী জানান, অধ্যক্ষ আজ (বুধবার) ছুটিতে আছেন।

mostbet

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৪ নভেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর